27.9 C
আবহাওয়া
৬:০৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » প্লেনে শিশুর জন্ম দিলেন আফগান নারী

প্লেনে শিশুর জন্ম দিলেন আফগান নারী

প্লেনে শিশুর জন্ম দিলেন আফগান নারী

বিএনএ, বিশ্বডেস্ক : প্রায় ত্রিশ ফুট উপরে  তার্কিশ প্লেনে শিশুর জন্ম দিলেন এক আফগান নারী শরণার্থী ।তিনি দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন।টার্কিস এয়ারলাইন্স জানিয়েছে, রাজধানী কাবুল ত্যাগের পর সোমান নুরি (২৬) নামের ওই নারী দুবাই থেকে বার্মিংহামগামী ফ্লাইটে উঠেছিলেন ।

টার্কিস এয়ারলাইন্স আরও জানায়, প্লেনে যখন ওই নারীর প্রসববেদনা ওঠে সে সময় সেখানে কোনো চিকিৎসক ছিলেন না। প্লেনের কেবিন ক্রুদের সহায়তায় ওই নারী সন্তান জন্ম দিয়েছেন। শিশুটির নাম রাখা হয়েছে হাওয়া, ইংরেজিতে ইভ।মা এবং শিশু দু’জনই সুস্থ আছে। নুরি তার স্বামী তাজ মোহাম্মেত (৩০) এবং তাদের আরও দুই সন্তানকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন।

এর আগে জার্মানির উদ্দেশ্যে কাবুল থেকে ছাড়া একটি বিমানে এক আফগান নারী কন্যা সন্তানের জন্ম দেন। একটি মার্কিন ফ্লাইট জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর বিমানের মধ্যে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন শরণার্থী ওই নারী।সন্তান প্রসবের পর ওই নারীকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়।

বিএনএ/ওজি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি