বিএনএ, বিশ্বডেস্ক : জাপানের কুমামতো অঞ্চলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৩ জন প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ভূকম্পনের ফলে বহু ভবন ও অবকাঠামো ধসে পড়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, ভূকম্পন আঘাত হানার পরপরই ৩ জনের মৃত্যুর কথা জানা গেলেও পরে তা বেড়ে ১৩ জনে পৌঁছায়। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে উদ্ধারের অপেক্ষায় আছেন। এটি সময়ের বিরুদ্ধে এক দৌড়।
মঙ্গলবার (২৮ জুলাই) এ ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামতো শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে।
কুমামতো ও নাগাসাকি প্রিফেকচারের প্রায় ২ লাখ ৬০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে আরো শক্তিশালী আফটারশক (পরবর্তী কম্পন) ও ভূমিধসের ঝুঁকি থাকায় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
বিএনএ/ওজি
![]()

