25 C
আবহাওয়া
৩:২৭ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সাতকানিয়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সাতকানিয়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সাতকানিয়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বিএনএ, সাতকানিয়া: সাতকানিয়া উপজেলা কৃষি বিভাগের তত্ত্বাবধানে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (২৯ জুলাই) নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ও সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদনে কৃষিতে আধুনিক প্রযুক্তির বিকাশের কোনো বিকল্প নাই। সমাবেশে স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে ফলজ ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এর আগে কৃষি অধিদপ্তর আয়োজিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস।

বিএনএনিউজ/এসএমএনকে,বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!