বিএনএ, ঢাকা : হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে জুমার নামাজের পর।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ কর্মসূচির তথ্য জানিয়েছেন মিডিয়া দলের সেলের সদস্য শায়রুল কবির খান।
একই সঙ্গে শুক্রবার (২৮ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল করা হবে। এতে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।
এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া।
দলের পক্ষ থেকে চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন তিনি।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

