29 C
আবহাওয়া
১২:৪৭ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » সুপ্রিম কোর্টে নতুন রেজিস্ট্রার জেনারেল নিয়োগ

সুপ্রিম কোর্টে নতুন রেজিস্ট্রার জেনারেল নিয়োগ


বিএনএ, ঢাকা : হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতির অভিপ্রায়ের পরিপ্রেক্ষিতে মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ করা হলো। তাকে নির্ধারিত তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁঞা গত ২৫ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। যার ফলে রেজিস্ট্রার জেনারেল পদটি শূন্য হওয়ায় নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর