27 C
আবহাওয়া
৬:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মুন্সীরহাটে কোরবানির পশুর হাট পরিদর্শনে ফেনীর পুলিশ সুপার

মুন্সীরহাটে কোরবানির পশুর হাট পরিদর্শনে ফেনীর পুলিশ সুপার


বিএনএ, ফেনী : ফেনীর উত্তর জনপদ ফুলগাজী উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীরহাটের আলী আজম স্কুল এন্ড কলেজ মাঠে কোরবানি পশুর হাটের পরিদর্শন করেছেন ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান।

মঙ্গলবার (২৭ জুন) বিকেলে পরিদর্শনের সময় পুলিশ সুপার কোরবানি পশুর হাটের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। যদিও পুলিশ সুপার বিশাল এই পশুর হাটে ভীড় ঠেলে মাঠের ভিতরে প্রবেশ করতে পারেন নি।

এ সময় ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আবদুল্লাহ, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসিম, আলী আজম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু তাহের মজুমদার,ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ রিপনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পশুর হাটে গরু-ছাগল ক্রেতা কয়েকজনের সাথে কথা বললে  জানান, দাম গত কয়েকদিনের তুলনায় কম থাকায় অধিকাংশ ক্রেতা কোরবানির পশু কিনে নিয়েছে। বিক্রেতারা অনেকেই জানান, প্রতিকূল আবহাওয়া ও কোরবানির শেষ মুহুর্তে দাম খানিকটা কম হলেও বিক্রি করা হয়।

উল্লেখ্য,আলী আজম স্কুল এন্ড কলেজের মাঠ ছাপিয়ে কোরবানি পশুর হাট ফেনী -পরশুরাম আঞ্চলিক সড়কেও দেখা যায়।এই কোরবানি পশুর হাটের এবারও শতবর্ষী এই শিক্ষা প্রতিষ্ঠান ইজারাদার হিসেবে দায়িত্ব পালনে নিয়োজিত।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ