24 C
আবহাওয়া
১:০৪ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মঙ্গলবারও সারাদেশে ঝড়-বৃষ্টি থাকবে

মঙ্গলবারও সারাদেশে ঝড়-বৃষ্টি থাকবে

rain

বিএনএ ডেস্ক :  ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সোমবার ভোর থেকে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। এটি মঙ্গলবারও অব্যাহত থাকবে ।  ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। একই সঙ্গে মহাবিপদসংকেত কমিয়ে ৩ নম্বরে আনা হয়েছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হলেও এর প্রভাব মঙ্গলবার রাত পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান , ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করলেও এটি এখনো যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। যার ফলে সারাদেশে ভারী ও অতিভারী বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে লাগাতার ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড় রিমাল রোববার সন্ধ্যার পর উপকূল অতিক্রম করে রাতভর তাণ্ডব চালায়। এরপর সোমবার বেলা ১১টায় এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে রূপ নেয়। তবে রিমালের প্রভাবে সোমবার সারাদেশে ঝড়-বৃষ্টি হয়েছে।

বিএনএ/ ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!