29 C
আবহাওয়া
১:১৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু

ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচরে একটি পাঁচতলা ভবনের ছাদের থেকে পড়ে দুই শিশু মারা গেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা কামরাঙ্গীরচর হাসান বাগ সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতেরা হলো- আব্দুর রহিম (৯) ও তার মামাতো বোন লামিয়া (৪)

তাদের দুইজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাতে দিকে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। তারা পরিবারের সঙ্গে ওই এলাকার একটি পাঁচতলায় ভবনের  থাকতো।

মৃত রহিমের বাবার নাম রোমান মিয়া ও মৃত লামিয়ার বাবার নাম রাশেদ মিয়া।

নিহতের বাবা রোমান মিয়া জানান, আজ সন্ধ্যা দিকে পাঁচ তলা ছাদে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল তারা।  ছাদের রেলিং না থাকায় হঠাৎ তারা দুইজনে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনর্চাজ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি