20 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নড়াইলে চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা

নড়াইলে চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা


বিএনএ ডেস্ক :  নড়াইলে গরু চোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত রাতে সদর উপজেলার বীরগ্রামে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম আসাদুল শেখ (৩৬)।  তার বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়। সোমবার(২৬ ডিসেম্বর) সকালে নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের উত্তর পাশের শস্যক্ষেত থেকে এবং দক্ষিণ পাশের মেহগনি বাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত এক মাসে বীরগ্রামের সুশেন বিশ্বাসের একটি, উজিরপুর গ্রামের রাম বিশ্বাসের পাঁচটি গরু চুরি হয়েছে। এসব ঘটনার পর থেকে দুই গ্রামের লোকজন চোর ধরতে নিয়মিত পাহারা দিতো। রোববার রাত সাড়ে ৩টার দিকে বাড়িতে কয়েকজনকে দেখতে পেয়ে ‘চোর চোর’ বলে চিৎকার করতে থাকেন বীরগ্রামের রেবো বিশ্বাস। এ সময় চোর সন্দেহে আসাদুল শেখ ও অজ্ঞাত একজনকে ধরে লোকজন গণপিটুনি দেয়। এরপর নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের উত্তর ও দক্ষিণ পাশে তাদের মৃত অবস্থায় ফেলে যায়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য দুই জনের মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা