26 C
আবহাওয়া
১২:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে শিশু বলাৎকারের দায়ে যুবকের কারাদণ্ড

রাঙামাটিতে শিশু বলাৎকারের দায়ে যুবকের কারাদণ্ড


বিএনএ, রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে শিশুকে বলাৎকারের দায়ে একজনকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রোববার( ২৬ নভেম্বর) ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেনের এই রায় দেন। আমৃত্যু কারাদন্ড প্রাপ্ত যুবকের নাম- মো. ওমর সাদেক রিয়াদ(২১)।

রায়ে উল্লেখ করা হয়, ২০২০ সালে ৯ অক্টোবর ভিকটিম তার বন্ধুদের সাথে রাঙামাটি শহরের শান্তিনগর বাসস্ট্যান্ডে লুকোচুরি খেলতে যান। খেলার এক পর্যায়ে সে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে উঠে পড়ে। ট্রাক থেকে নামার সময় আসামি মো. ওমর সাদেক রিয়াদ তাকে কাঁচি দিয়ে জিম্মি করে ট্রাকের নিচে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে রাঙামাটির কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

আদালত জানায়, পুলিশ রিপোর্ট, ডিএনএ টেস্ট ও মেডিকেল রিপোর্টে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামিকে আমৃত্যু কারাদন্ড প্রদান করা হয়।

রায়ে আরও উল্লেখ করা হয়, কারাদন্ড ছাড়াও ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৯০ কার্যদিবসের মধ্যে এক লক্ষ টাকা জরিমানা-পরিশোধ করতে হবে। পরিশোধে ব্যর্থ হলে আসামির স্থাবর, অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলামের মাধ্যমে টাকা পরিশোধের ব্যবস্থা নিতে জেলা কালেক্টরকে দায়িত্ব দেওয়া হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর(পিপি) এডভোকেট সাইফুল ইসলাম অভি জানান, আদালতে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত করতে পারায় আদালত আসামিকে আমৃত্যু কারাদন্ড আদেশ প্রদান করেছেন। আমরা এতে সন্তুষ্ট।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী