28 C
আবহাওয়া
৪:৫৬ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ৫ নভেম্বর সাজেদা চৌধুরীর আসনে উপ-নির্বাচ

৫ নভেম্বর সাজেদা চৌধুরীর আসনে উপ-নির্বাচ

৮০ রাজনৈতিক দল চায় ইসির নিবন্ধন

বিএনএ,ঢাকাঃ আওয়ামী লীগের প্রয়াত নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ শূন্য আসনের উপ-নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার (২৬ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিল শেষ সময় ১০ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর।

রিটার্নিং হিসেবে নিয়োগ করা হয়েছে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে। পুরো নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

গত ১৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম স্বাক্ষরিত আসন শূন্য ঘোষণার গেজেটে উল্লেখ করা হয়েছে- বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ২৭ ভাদ্র ১৪২৯/১১ সেপ্টেম্বর ২০২২ তারিখ অপরাহ্ণে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ২১২ ফরিদপুর-২ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি