23 C
আবহাওয়া
৭:২২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গাঁজাসহ গ্রেপ্তার

গাঁজাসহ গ্রেপ্তার

গাঁজাসহ গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে এক কেজি তিনশত গ্রাম গাঁজাসহ মো. ইউসুফ (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। নগরীর বাকলিয়া থানাধীন ময়দার মিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলাবার ( ২৬ জুলাই ) এ তথ্য জানান সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার ( জন সংযোগ) মো. শাহাদাৎ হোসেন রাসেল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এক কেজি তিনশত গ্রাম গাঁজাসহ কুমিল্লার মুরাদনগর মুছা গাড়া, ওমর আলীর বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে মো. ইউসুফকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ