24 C
আবহাওয়া
১২:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » দুর্যোগে চট্টগ্রামের সব চিকিৎসককে কর্মস্থলে থাকার নির্দেশ

দুর্যোগে চট্টগ্রামের সব চিকিৎসককে কর্মস্থলে থাকার নির্দেশ

দুর্যোগে চট্টগ্রামের সব চিকিৎসককে কর্মস্থলে থাকার নির্দেশ

বিএনএ, চট্টগ্রাম: ঘূর্ণিঝড় রিমালে উদ্ভূত পরিস্থিতিতে দুর্যোগ না কাটা পর্যন্ত চট্টগ্রামের সব চিকিৎসককে কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে চট্টগ্রামের ১৫ উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

শনিবার (২৫ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

তিনি বলেন, ঘূর্ণিঝড় পরবর্তী স্বাস্থ্যজনিত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জেলার ১৫ উপজেলার প্রতি ইউনিয়নে একটি, প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি, প্রতিটি পৌর এলাকায় একটি মেডিকেল টিমসহ জেনারেল হাসপাতালে পাঁচটি মেডিক্যাল টিম প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছেন জেলা সিভিল সার্জন।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনায় বলা হয়েছে, দুর্যোগ মোকাবিলার জন্য যথেষ্ট ওষুধ, স্যালাইন, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত রাখতে হবে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব কর্মকর্তা-কর্মচারীকে প্রস্তুত থাকতে হবে। ইউএইচ অ্যান্ড এফপিওসহ সব চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। দুর্যোগ না কাটা পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। স্থানীয় কর্তৃপক্ষকে প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে হবে।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার