28.5 C
আবহাওয়া
৪:৪৫ অপরাহ্ণ - জুলাই ১৩, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪

বিএনএ, ঢাকা: রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৬টা থেকে বুধবার (২৬ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬৭৩ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, ১৪৫ গ্রাম হেরোইন, ৫২ বোতল ফেনসিডিল ও ৮ লিটার দেশিমদ জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ