21 C
আবহাওয়া
২:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তরা আজমপুর রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আহমেদ সানি হানিফ (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (২৬ মার্চ) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, ভোরে ফজরের নামাজ পড়তে রেললাইন দিয়ে হেঁটে মসজিদে যাচ্ছিলেন কলেজছাত্র সানি। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও বলেন, আমরা খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত সানির বাবা আবুল বাশার বলেন, আমার ছেলে উত্তরার নবাব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। সকালে মসজিদে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে সে।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের পাগলা থানার বিরই গ্রামে। ঢাকায় উত্তরা পূর্ব মোল্লার টেক হাওয়াই রোডের একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকি। নিহত সানি আমার একমাত্র সন্তান ছিল।

বিএনএনিউজ/ আজিজুল হাকিম, বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী