21 C
আবহাওয়া
১২:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » হাতিরঝিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

হাতিরঝিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায়

বিএনএ, ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. ইশরাক হোসেন (৩৫)। গুরুতর আহত অবস্থায় ইশরাককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পথচারী আব্দুল জব্বার। জব্বার বলেন, ওই ব্যক্তি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই। প্রাথমিকভাবে তার নাম ইশরাক হোসেন বলে জানতে পেরেছি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মধ্যরাতে হাতিরঝিল থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিলো। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি হাতিরঝিল থানাকে জানিয়েছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স