29 C
আবহাওয়া
১২:১৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » রিহ্যাব মেলায় বিক্রি ৩৫১ কোটি টাকার ফ্ল্যাট-প্লট

রিহ্যাব মেলায় বিক্রি ৩৫১ কোটি টাকার ফ্ল্যাট-প্লট


বিএনএ, ঢাকা : রিহ্যাব মেলার পাঁচ দিনে ৩৫১ কোটি ১৬ লাখ টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি-বুকিং হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলনে রিহ্যাবের মেলা কমিটি চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা এ তথ্য জানান।

প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা জানান, ৩৪১ কোটি টাকার বুকিংয়ের মধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ১৬৮ কোটি টাকার। ৮০ কোটি টাকার প্লট, ৫৩ কোটি ৭৩ লাখ টাকার বাণিজ্যিক স্পেস বুকিং ও বিক্রি হয়েছে। এ ছাড়া ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় এক হাজার কোটি টাকার। মেলায় দর্শনার্থী ছিলেন ১৬ হাজার ১৩২ জন।

তিনি বলেন, ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন হবে। মানুষ সহজেই যাতে কারওয়ান বাজার-মতিঝিল যাওয়ার জন্য মণিপুরের ফ্ল্যাট ও প্লট বুকিং দিয়েছে।

তিনি আরও জানান, গত বছর বুকিং ৩৯১ কোটি টাকার বুকিং হয়েছিল। এ বছর ৪০ কোটি টাকা কম বুকিং হয়েছে। মেলার মধ্যে তিন দিন বন্ধ থাকা, বাড়ি বানানোর উপকরণের দাম বেড়ে যাওয়া এবং অর্থনৈতিক অস্থিরতার কারণে এবার বুকিং কমেছে।

২১ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে মেলা শুরু হয়। এবারের মেলায় মোট ১৮১টি স্টল অংশ নেয়। প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করেন। প্রতিদিন র‌্যাফেল ড্র-তে এলইডি টিভি, ওয়াশিং মেশিন ও ফ্রিজ পুরস্কার দেওয়া হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর