29 C
আবহাওয়া
১২:১৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদের জঙ্গল সলিমপুর থেকে ২টি অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।  শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ওরফে গিট্টু জাহাঙ্গীর (৪০) চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার নোয়াপাড়ার মৃত জনাব আলীর ছেলে।  তিনি জঙ্গল সলিমপুর ছয় নম্বর সমাজে বসবাস করতেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, জঙ্গল ছলিমপুর এলাকায় শনিবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্ধ্যা সোয়া সাতটার দিকে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশিয় প্রযুক্তিতে তৈরি এসবিবিএল এবং ৪টি কার্তুজসহ গিট্টু জাহাঙ্গীরকে আটক করা হয়। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, ডাকাতি এবং মারামারিসহ ১৮টি মামলা রয়েছে৷

তিনি আরও জানান, অবৈধ অস্ত্র দিয়ে গিট্টু দীর্ঘদিন যাবৎ ছিন্নমূল এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর