29 C
আবহাওয়া
১২:৫৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » মাসের শেষ দিকে শৈত্য প্রবাহ শুরু হতে পারে

মাসের শেষ দিকে শৈত্য প্রবাহ শুরু হতে পারে

আবহাওয়া

বিএনএ, ঢাকা : এ মাসের শেষ দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এরপর সারা দেশে শীত জেঁকে বসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিম্নচাপ এলাকায় বিচরণ না করতে বলা হয়েছে। দেশের উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলায় শীত বাড়লেও দেশের বেশির ভাগ জেলায় রোববার (২৫ ডিসেম্বর) থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

শনিবার (২৪ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছিল। এটি পরবর্তীতে পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

বৃষ্টির কারণে শীতের অনুভূতি বাড়তে পারে বলে বলছেন আবহাওয়াবিদেরা।

গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, তেঁতুলিয়া ও বদলগাছিতে। এছাড়া ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আছে সৈয়দপুর ও দিনাজপুরে ১০ দশমিক ২, ঈশ্বরদীতে ১০ দশমিক ৩, বরিশালে ১০ দশমিক ৪, চুয়াডাঙ্গা, তাড়াশ ও রাজশাহীতে ১০ দশমিক ৫, মাদারিপুরে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর