29 C
আবহাওয়া
১২:৪৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » সুপ্রিম কোর্টে চালু হলো হেল্পলাইন নম্বর

সুপ্রিম কোর্টে চালু হলো হেল্পলাইন নম্বর

সুপ্রিম কোর্টে চালু হলো হেল্পলাইন নম্বর

বিএনএ, ঢাকা: সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারপ্রার্থী ও সেবাগ্রহীতাদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। নম্বরটি হলো ০১৩১৬ ১৫৪ ২১৬।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞতিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টে আগত কোনো বিচারপ্রার্থী ও সেবাগ্রহীতারা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে, যে কোনো প্রতিবন্ধকতায় সম্মুখীন হলে বা সেবা গ্রহণসংক্রান্ত কোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে, ওই গ্রহীতাকে সেবার জন্য এ হেল্পলাইন নম্বরটি চালু করা হলো। নম্বরটি হলো 01316 154 216। এ নম্বররে যোগাযোগ করে সুপ্রিম কোর্টে সেবা গ্রহণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ সেবা গ্রহণে সম্মুখীন যে, কোনো প্রতিবন্ধকতার বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তা এটি পরিচালনা করবেন এবং সেবা দেবেন। বিচারপ্রার্থী জনগণের সুবিধার্থে সুপ্রিম কোর্ট প্রশাসনের বিভিন্ন শাখা কর্তৃক প্রদত্ত সেবাসমূহ নিশ্চিতকরণ ও সেবা সহজিকীকরণের লক্ষ্যে হেল্পলাইন চালুর এই উদ্যোগ গ্রহণ করা হয়ে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর