27.5 C
আবহাওয়া
১:৪৪ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফিলিস্তিনির মরদেহ চুরি করল ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনির মরদেহ চুরি করল ইসরায়েলি বাহিনী


বিএনএ, বিশ্বডেস্ক : পূর্ব বায়তুল মুকাদ্দাসে এক ফিলিস্তিনিকে হত্যার পর রাতের অন্ধকারে তার মরদেহ চুরি করে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী।

আরবি নিউজ সাইট ‘আরাবফোরটিএইট’ বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক ভিডিও প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী এখন মানুষ খুন করার পর রাতের আধারে মরদেহও চুরি করে নিয়ে যেতে শুরু করেছে।

প্রতিবেদনে আরও বলো হয়েছে, গত ১৫ আগস্ট ইসরায়েলি বাহিনী পূর্ব বায়তুল মুকাদ্দাসের ‘কাফর আকাব’ এলাকায় এক ফিলিস্তিনির বাড়িতে ঢুকে ঐ বাড়ির মালিকের ছেলে মুহাম্মাদ শাহামকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। এরপর হত্যাকাণ্ডের প্রমাণ মুছে ফেলতে মরদেহটি চুরি করে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইসরায়েল লাশ চুরি করে তাদের অপরাধের প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছে। তবে শহীদের পরিবার এর বিরুদ্ধে সোচ্চার রয়েছেন।

ইসরায়েলি বাহিনী বায়তুল মুকাদ্দাস ও পশ্চিম তীরেও হত্যা-নির্যাতন অব্যাহত রেখেছে। এখনও ফিলিস্তিনিদেরকে ঘরছাড়া করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?