24 C
আবহাওয়া
১:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

বিএনএ, ঢাকা : ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জে) সাইজুদ্দিন রিপন (৫২) নামের এক হাজতি হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী  আলআমিন জানান, সন্ধ্যার দিকে কেন্দ্রীয় কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন ওই হাজতি। পরে কারাগারের চিকিৎসকের পরামর্শে তাকে  হাসপাতালে নিয়ে আসলে ঢামেকের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  তার হাজতি নম্বর- ৪৯২/২০২২।

এদিকে রিপনের মৃত্যুর সংবাদ পেয়ে স্বজনরা  হাসপাতালে আসেন। এ সময় তার ছেলে সোলেমান রিফাত জানান, তাদের বাসা ওয়ারির দক্ষিণ মুসুন্দি এলাকায়। তার বাবা দারুসসালাম থানার ডাকাতি মামলার আসামি ছিলেন। গত বৃহস্পতিবার তার বাবাকে গ্রেফতার করা হয়। রাতে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে আসি।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে