28 C
আবহাওয়া
৩:২৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » চলচ্চিত্র প্রযোজক খোকনকে হত্যার হুমকি

চলচ্চিত্র প্রযোজক খোকনকে হত্যার হুমকি

Alim-Ullah-Khokan

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ আলিম উল্লাহ খোকনকে হত্যার হুমকির অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

সোহেল রানা নামের এক ব্যাক্তির বিরুদ্ধে করা জিডিতে উল্লেখিত তথ্য অনুযায়ী, অভিযুক্ত সোহেল রানা আদালত থেকে জামিনে বেরিয়ে এসে খোকনকে হত্যার হুমকি দিচ্ছেন বলে জানা গেছে। জিডি নম্বর ১১৫।

খোকন জিডিতে উল্লেখ করেন, সোহেল রানা জামিনে বেরিয়ে এসে তার নামে আমি যে মামলা করেছিলাম সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার কথা বলে। আমি যদি তানাকরি তাহলে আমাকে সে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

আলিম উল্লাহ খোকন আরও বলেন শুধু তাই নয়, কয়েকদিন হলো অজ্ঞাতনামা লোক তাকে অনুসরণ করছে বলেও জানান তিনি। খোকন জানান, জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় সোহেল রানার বিরুদ্ধে আমি মামলা দায়ের করি,সেই মামলায় গ্রেফতার হয়ে জেলে যায়।কিছুদিন আগে সে জামিন পায়।

দেশা দ্য লিডার সহ বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন আলিম উল্লাহ খোকন।

বিএনএ/রিপন রহমান খাঁন,জিএন

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি