18 C
আবহাওয়া
৯:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দুই সপ্তাহের ব্যবধানে কমেছে স্বর্ণের দাম

দুই সপ্তাহের ব্যবধানে কমেছে স্বর্ণের দাম

শুল্কছাড়ে ২ ভরি স্বর্ণ আনতে পারবেন প্রবাসীরা

বিএনএ, ঢাকা: আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। দুই সপ্তাহের ব্যবধানে সবচেয়ে ভালো মানেরস্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমে ৭৭ হাজার ৬৮২ টাকায় নেমেছে। অন্যান্য মানের স্বর্ণের দামও একই হারে কমেছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারে দাম বাড়ায় গত ১১ এপ্রিল সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৮৪৯ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে।

আজ মঙ্গলবার থেকে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৭৭ হাজার ৬৮২ টাকা। সোমবার পর্যন্ত এই মানের স্বর্ণ ৭৮ হাজার ৮৪৯ টাকায় বিক্রি হয়েছে। কমেছে ১ হাজার ১৬৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম একই পরিমাণ কমে এখন ৭৪ হাজার ১৮৩ টাকা হয়েছে। গত দুই সপ্তাহ ৭৫ হাজার ৩৪৯ টাকায় বিক্রি হয়েছে এই মানের স্বর্ণ। আর ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৯৯১ টাকা কমে হয়েছে ৬৩ হাজার ৫৬৯ টাকা। সোমবার পর্যন্ত ৬৪ হাজার ৫৬০ টাকায় বিক্রি হয়েছে।

এদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৫৮ টাকা কমে হয়েছে ৫৩ হাজার ৭১ টাকা। ৫৩ হাজার ৮২৯ টাকায় বিক্রি হয়েছে এই দুই সপ্তাহ। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। আগের দামেই বিক্রি হবে এই ধাতু।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা