29 C
আবহাওয়া
১০:৫৫ অপরাহ্ণ - মে ৩০, ২০২৬
Bnanews24.com
Home » মে মাসেই ২১ লাখ টিকা পাবে বাংলাদেশ

মে মাসেই ২১ লাখ টিকা পাবে বাংলাদেশ

অ্যাস্ট্রাজেনেকার

বিএনএ, ঢাকা : বাংলাদেশ মে মাসের প্রথম সপ্তাহে করোনার প্রায় ২১ লাখ টিকা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম।

স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডিজি বলেন, মে মাসের প্রথম সপ্তাহে করোনার প্রায় ২১ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। এর একটি অংশ আনবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আরেকটি পাওয়া যাবে কোভ্যাক্স থেকে।

আগামী মাসের প্রথম সপ্তাহে বেক্সিমকো অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা দিচ্ছে। এ ছাড়া কোভ্যাক্স থেকে ফাইজারের উৎপাদিত ১ লাখ টিকা পাওয়া যাবে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর