27 C
আবহাওয়া
১২:৪১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » যাত্রাবাড়িতে ট্রাকের ধাক্কায় নিহত ২

যাত্রাবাড়িতে ট্রাকের ধাক্কায় নিহত ২

ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতাল

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় আহত ইয়াসিন রানা (২৫)  মারা গেছেন। শনিবার (২৫ জানুয়ারি) দিনগত রাত সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয়। এর আগে একই দুর্ঘটনায় তার বন্ধু খাইরুল মারা যান।

শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন। এর দেড় ঘণ্টা পর মারা যান ইয়াসিন রানা।

জানা যায়,রাতে দুই বন্ধু মোটরসাইকেলে তাদের এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যান। পরে বাসায় ফেরার সময় শনির আখড়া এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে খাইরুল ও ইয়াসিন গুরুতর আহত হন। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন। ইয়াসিন চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে বারোটার দিকে মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ