29 C
আবহাওয়া
১২:৪৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ আজ

সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ আজ

সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ আজ

বিএনএ, ঢাকা: সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে রোববার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। রোববার (২৪ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য জানা গেছে।

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির সব প্রশাসনিক কাজ চলমান থাকবে।

উল্লেখ্য, ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন।

রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ যোগদান করেন তিনি। ২০০৮ সালের ৩১ মে অবসরে যান।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর