29 C
আবহাওয়া
১১:৫৮ অপরাহ্ণ - মে ৩০, ২০২৬
Bnanews24.com
Home » রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল

রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল

রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল

বিএনএ: ধর্মপ্রাণ মুসলিমদের কাছে পবিত্র রমজান মাসের জুমার নামাজের গুরুত্ব অপরিসীম। তাই রমজানের জুমার নামাজে অন্য সময়ের চেয়ে মুসল্লিদের অংশগ্রহণ বেশি দেখা যায়। রাজধানী বড় জুমার জামাতটি অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। নামাজ শেষে মোনাজাতে মানুষ ও দেশের কল্যাণ কামনা করেন মুসল্লিরা।

শুধু বায়তুল মোকাররম নয়, রমজানের প্রথম জুমায় রাজধানীর মসজিদে-মসজিদে ঢল নামে মুসল্লিদের। বেশিরভাগ মসজিদের ভেতরে মুসল্লিদের নামাজের জায়গার সংকুলান না হওয়ায় বাইরে নামাজ পড়তে দেখা গেছে।

বায়তুল মোকাররমে বেলা সাড়ে ১১টা থেকে আসা শুরু করেন নানা বয়সের মুসল্লিরা। দুপুর সাড়ে ১২টার আগেই ভরে যায় মসজিদের মূল ভবন। মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় কয়েক শতাধিক মুসল্লি বাইরে নামাজ আদায় করেন।

নাজামের শুরুতে জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন খুতবায় রমজানের আমলের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি নামাজের পাশাপাশি যাকাত আদায়ের গুরুত্ব ও কারা যাকাতের প্রথম হকদার তা তুলে ধরেন।

মুফতি রুহুল আমীন বলেন, এই মাস হলো কোরআন অবতীর্ণ হওয়ার মাস। এই মাসে কোরআন তেলোয়াতের ফজিলত অনেক বেশি। তাই আমাদের উচিত সহীহ্ভাবে এই মাসে বেশি-বেশি কোরআন তেলোয়াত করা।

জাহান্নাম থেকে মুক্তি পেতে রমজানে বেশি বেশি ভাল কাজ ও নফল ইবাদত করার আহ্বান জানান ইমামগণ। রমজানের তারাবির গুরুত্ব তুলে ধরে তারা বলেন, শারীরিক সমস্যায় কোরআন খতমের তারাবি পড়তে না পারলেও সূরা তারাবি পড়বেন। তবে নামাজ বাদ দেয়া যাবে না।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর