29 C
আবহাওয়া
১০:৫৭ অপরাহ্ণ - মে ৩০, ২০২৬
Bnanews24.com
Home » বরকল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত

বরকল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত

বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

বিএনএ,চন্দনাইশ: দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ ব্যাচ এর শিক্ষার্থীদের শিক্ষক সম্মাননা ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) বিদ্যালয় অডিটোরিয়ামে এই অুনষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি জনাব জসিম উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জনাব হাসানুল ইসলাম।

এতে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু গণেশ চন্দ্র ভট্টাচার্য, সাবেক সহকারী প্রধান শিক্ষক বাবু ব্রজহরি চৌধুরী, সাবেক সিনিয়র শিক্ষক জনাব আনোয়ার হোসেন, জনাব মুহাম্মদ আবু ইউছুপ, বাবু বিজন ভট্টাচার্য, বাবু প্রদীপ চক্রবর্তী, জনাব মন্জুর কাদের ও বাবু রন্জিত দাস কে সম্মাননা জানানো হয়।
এস জেড উচ্চ বিদ্যালয়ে

অনুষ্ঠান শেষে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিএনএ/মো: আবু তাহের, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর