28 C
আবহাওয়া
৪:১৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১


বিএনএ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে জিয়ারুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।রোববার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন অন্তত ১০ জন।নিহত জিয়ারুল ইসলাম চন্দ্রনারায়ণপুর গ্রামের কসিমুদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গত ১০ দিন ধরে সুন্দরপুর এলাকায় দুই পক্ষের লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আসছিলেন। রোববার দুপুরেও তারা ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় জিয়ারুল ইসলামের পিঠে ককটেল বিস্ফোরণ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি