21 C
আবহাওয়া
৫:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » সিএমপির ডিসি ও এডিসি পদে রদবদল

সিএমপির ডিসি ও এডিসি পদে রদবদল

সিএমপির ডিসি ও এডিসি পদে রদবদল

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ তিন উপ-কমিশনার (ডিসি) এবং ৬ অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার কর্মকর্তা পদে রদবদল আনা হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ আদেশ দিয়েছেন।

বিষয়টি সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ নিশ্চিত করেছেন। তিনি জানান, সিএমপির উত্তর জোনের উপ-কমিশনার বিজয় বসাককে দক্ষিণ জোনের দায়িত্ব দেয়া হয়েছে। আর দক্ষিণ জোনের এসএম মেহেদী হাসানকে বন্দর জোনের উপ-কমিশনার পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার মোখলেছুর রহমানকে নগর পুলিশের উত্তর জোনের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কন্তি নাথকে পশ্চিম জোনে, আর পশ্চিম জোনের অতিরিক্ত উপ-কমিশনার এএএম হুমায়ুন কবিরকে গোয়েন্দা পুলিশের বন্দর জোনে বদলি করা হয়েছে। গোয়েন্দা পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিককে নগর পুলিশের উত্তর জোনে পদায়ন করে উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার দায়িত্বে থাকা নাদিয়া নূরকে ওয়েলফেয়ার ও ফোর্স শাখার দায়িত্ব দেয়া হয়েছে। ওয়েলফোর ও ফোর্সের অতিরিক্ত উপ-কমিশনার গাজী রবিউল ইসলামকে সরবরাহ শাখায় এবং সরবরাহ শাখার অতিরিক্ত উপ-কমিশনার আমিনুল ইসলামকে দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর