20 C
আবহাওয়া
৩:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » শৈলকুপায় নকল ওষুধ কারখানায় হানা

শৈলকুপায় নকল ওষুধ কারখানায় হানা

শৈলকুপায় নকল ওষুধ কারখানায় হানা

বিএনএ,ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় একটি নকল ওষুধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামে মো. আলমগীর হুসাইনের বাড়িতে এ অভিযান চালানো হয়।

এ সময় ওষুধ তৈরির মেশিন, ভেজাল কাঁচামাল ও ফয়েল প্যাকেট জব্দ করা হয়। শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বনি আমিন জানান, অভিযুক্ত আলমগীর দীর্ঘদিন ধরে রোবেক্স ফার্মার জাইমো প্লাস ওষুধটি ভেজাল ভাবে উৎপাদন করে বাজারজাত করে আসছিল। অভিযুক্তের বাড়িতে ওষুধ তৈরির মেশিন, ভেজাল কাঁচামাল ও ফয়েল প্যাকেট পাওয়া যায়।

অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করে নেওয়ায় মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ আইনবলে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মালামাল বিনষ্ট করা হয়।

এসময় শৈলকুপা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মামুন খান উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলায় এমন বহু কারখানা থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় না বলে অভিযোগ উঠেছে।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী