28 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ

বিএনএ, ঢাকা: এস আলমের মালিকানা ছাড়াতে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে পাঁচজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এতে করে ব্যাংকের নতুন চেয়ারম্যান হয়েছেন মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ ২০১৬ সালে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এরপর ২০১৯ সালে রুপালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি কর্মসংস্থান ব্যাংকের এমডি ও অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদেও কাজ করেছেন। ১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।

ইসলামী ব্যাংকের নতুন এ চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম (অনার্স) করেন। এরপর ১৯৮৮ সালে আইবিএ থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। এসএসসিতে বাণিজ্য বিভাগে মেধা তালিকায় ঢাকা শিক্ষা বোর্ডে তৃতীয় হয়েছিলেন তিনি। ১৯৬০ সালে ঢাকা জেলার নবাবগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন।

এর আগে তিনি ছাড়াও আর চারজনকে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়। তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড একাউন্টেন্ট আব্দুস সালাম।

বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আহসান এইচ মনসুর বৃহস্পতিবার (২২ আগস্ট) নিয়োগ অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।

এর আগে বুধবার সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন গভর্ণর।

বিএনএনিউজ/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি