29 C
আবহাওয়া
১০:২৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ভোলায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু

ভোলায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু

চট্টগ্রামে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ৫২

বিএনএ, বরিশাল : ভোলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজিব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টায় বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। এটি ভোলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু।

ভোলা থেকে বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও ডা. তায়েবুর রহমান। তিনি বলেন, ভোলায় এ মৌসুমে প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৫ জন। গত এক সপ্তাহে আক্রান্ত হওয়ার সংখ্যা ১০০ জনের কাছাকাছি। গত ২১ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে।

আক্রান্তদের মধ্যে জেলার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৪৩ জন। ভোলার সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় রোগীদের জন্য আরও ২০টি বেড রাখা হয়েছে।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল/এইচ.এম/ হাসনাহেনা

 

 

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮