29 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » হাসপাতালে দেশ রূপান্তর সম্পাদক

হাসপাতালে দেশ রূপান্তর সম্পাদক


বিএনএ, ঢাকা : গুরতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ‘দৈনিক দেশ রূপান্তর’ পত্রিকার সম্পাদক অমিত হাবিব। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর বিআরবি হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

দেশ রূপান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক পাভেল হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

পাভেল বলেন, ‘অমিত দা বিআরবি হাসপাতালের ডা. আখলাখ হোসেনের অধীনে চিকিৎসা নিচ্ছেন। যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের প্রধান।’

ডক্টর আখলাখের বরাত দিয়ে পাভেল বলেন, আগামী ৭২ ঘণ্টা অমিত হাবিবের জন্য অত্যন্ত সংকটপূর্ণ।

ডায়াবেটিসে আক্রান্ত অমিত হাবিব গত বছর হৃদরোগে আক্রান্ত হন।

দেশ রূপান্তরে যোগদানের আগে অমিত হাবিব কালের কণ্ঠ, সমকাল, যায় যায় দিন ও ভোরের কাগজসহ দেশের বিভিন্ন দৈনিকে কাজ করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর