29 C
আবহাওয়া
১০:৩০ অপরাহ্ণ - মে ৩০, ২০২৬
Bnanews24.com
Home » চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার

চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার


বিএনএ, ঢাকা: দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আর শুক্রবার থেকে রোজা শুরু হবে।

বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের আকাশে আজ কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আগামী শুক্রবার থেকে রোজা শুরু হবে। বৃহস্পতিবার রাতে তারাবিহর নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে।

মুসলমানরা চান্দ্র মাসের পঞ্জিকা অনুসরণ করেন, যেখানে ১২ মাসে ৩৫৪ বা ৩৫৫ দিনে বছর হিসাব করা হয়। চাঁদ দেখার উপর নির্ভর করে ইসলামী পঞ্জিকার দশম মাস রমজানের শুরু হয়।

ঢাকায় প্রথম দিন সেহেরির শেষ সময় রাত ৪টা ৩৯ মিনিট। শুক্রবার প্রথম রোজার ইফতারের সময় ৬টা ১৪ মিনিট।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার শাবান মাসের ত্রিশ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর