23 C
আবহাওয়া
৭:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে মাছ ধরা নিয়ে তর্কে বৃদ্ধ খুন

ধামরাইয়ে মাছ ধরা নিয়ে তর্কে বৃদ্ধ খুন

শারীরিক ও মানসিকভাবে নির্যাতন

বিএনএ, সাভার প্রতিনিধি :   ঢাকার ধামরাইয়ে মাছ ধরাকে কেন্দ্র করে মো: আব্দুল কাদের ফকির (৬০) নামে এক বৃদ্ধকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত একই গ্রামের আরেক যুবক। তবে এ ঘটনায় অভিযুক্ত ঘাতক পালিয়ে গেছে বলে জানা গেছে। সোমবার (২২ মার্চ) দুপুরে উপজেলার রোয়াইল ইউনিয়নের বহুতকুল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো: আব্দুল কাদির ফকির ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের বহুতকুল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। অভিযুক্ত ঘাতক পারভেজ একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, দুপুরের দিকে মাছ ধরাকে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে ভুক্তভোগীকে গলা চেপে শ্বাসরোধ করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তৎক্ষনাৎ ঘাতক পারভেজ পালিয়ে যায়।

এবিষয়ে জানতে চাইলে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএনিউজ২৪/ ইমরান খান,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার