20 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মাশরাফীসহ সংসদের হুইপ হচ্ছেন যারা

মাশরাফীসহ সংসদের হুইপ হচ্ছেন যারা


বিএনএ, ঢাকা: জাতীয় সংসদের হুইপ হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তার সঙ্গে হুইপ হিসেবে নিয়োগ পেতে চলেছেন আরও চারজন।

সোমবার সংসদ সচিবালয় সূত্রে তাদের নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, ইতোমধ্যে চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির হুইপদের নিয়োগ দেবেন। এরপর সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। হুইপদের মধ্যে নতুন মুখ হিসেবে মাশরাফী ছাড়া নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এবং কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল আছেন।

এর আগে গত ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছিল, চিফ হুইপ পদে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী (লিটন), একাদশ সংসদের হুইপ দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন বহাল থাকছেন।

উল্লেখ্য, ১৯৭২ সালের ‘দ্যা বাংলাদেশ (হুইপস) অর্ডার’ অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। আইন অনুযায়ী সংসদে একজন চিফ হুইপ ও ছয়জন হুইপ থাকবেন। চিফ হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা