34.4 C
আবহাওয়া
২:৫৯ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » মুক্তি পেল ‘ডানকি’

মুক্তি পেল ‘ডানকি’

মুক্তি পেল ‘ডানকি’

বিএনএ, ডেস্ক: বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত সিনেমা ‘ডানকি’। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে ছবিটি। সকাল থেকেই ভারতের বিভিন্ন সিনেমা হলে ছিল শাহরুখ ভক্তের ঢল। কনকনে শীতেও প্রথম দিনের প্রথম শো দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন মানুষ। খবর ইন্ডিয়া টুডের।

জানা যায়, মাফলার ও টুপি পরে সিনেমা হলে হাজির ছিলেন দর্শক। মুক্তির দিন সকালে সিনেমা হল পূর্ণ থাকলেও দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল কিছুটা কম। শাহরুখের ব্যানার নিয়ে পরিচিত ভিড়ও চোখে পড়েনি। এর কারণ হিসেবে উপস্থিত এক দর্শক জানিয়েছেন, ‘শীতের সকালে সব আয়োজন করা মুশকিল। আগে সিনেমা দেখব, তারপর সারা দিন ধরে উদযাপন চলবে।’

সকাল ৬টায় যারা ‘ডানকি’র প্রথম শো দেখেছেন তারা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে নিজ নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন। অধিকাংশ দর্শকই শাহরুখের প্রতি মুগ্ধতার কথা বলেছেন। এ ছাড়াও শাহরুখ ও রাজকুমার হিরানি জুটির একসঙ্গে প্রথম সিনেমা কেমন করে স্ক্রিন মাতালো তা দেখার জন্যও মুখিয়ে ছিলেন দর্শক। ছবিটি তাদের সেই প্রত্যাশার পারদ পূরণ করেছেন বলে জানিয়েছেন ভক্তরা।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক বেনজীরকে ৩০ দিনের মধ্যে ফেরত নেবার আহবান ইউ,এ,ই'র দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী