24 C
আবহাওয়া
১১:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » একাত্তর টিভির সংবাদ উপস্থাপিকা তৃণার বিরুদ্ধে যৌতুক মামলা

একাত্তর টিভির সংবাদ উপস্থাপিকা তৃণার বিরুদ্ধে যৌতুক মামলা

তৃণা ইসলামে

বিএনএ, ঢাকা (আদালত প্রতিবেদক): একাত্তর টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা তৃণা ইসলামের বিরুদ্ধে যৌতুকের মামলা হয়েছে।

রোববার (২১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালতে তৃণার স্বামী সংগীতশিল্পী এরশাদ উজ জামান বাদী হয়ে মামলাটি করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আগামী ৩০ দিনের মধ্যে খিলগাঁও থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। বাদীপক্ষে আইনজীবী ছিলেন দীপংকর চক্রবর্তী।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ১৬ নভেম্বর বাদীর সঙ্গে আসামি তৃণা ইসলামের ইসলামি শরিয়ত মোতাবেক পাঁচ লাখ টাকা দেন মোহর ধার্য করে বিয়ে হয়। ২০১৭ সালের ৬ আগস্ট তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়।বিবাহের পর থেকে তারা দীর্ঘদিন সুখে-শান্তিতে বসবাস করে আসছিলেন।

হঠাৎ আসামি তৃণা ইসলাম তার চিকিৎসা পেশা পরিবর্তন করে সংবাদ উপস্থাপক হিসেবে একাত্তর টিভিতে যোগ দেন। এরপর থেকে মামলার আসামি সংসারের প্রতি উদাসীনতা দেখাতে থাকেন। একজন মা হিসেবে সন্তানের প্রতিও তিনি উদাসীন হয়ে পড়েন।

বাদী তার আর্জিতে আরও উল্লেখ করেন, কিছু দিন ধরে মামলার আসামি তার জীবনযাপনের নিরাপত্তা স্বরূপ বাদীকে ৫০ লাখ টাকা যৌতুক দিতে বলে। চলতি বছরের ৪ নভেম্বর মামলার আসামি বাদীকে জানায়, তাকে ৫০ লাখ টাকা যৌতুক হিসেবে ব্যাংক ডিপোজিট না করে দিলে বৈবাহিক সম্পর্ক রাখবেন না। এছাড়া বিভিন্ন প্রকার মামলা-মোকদ্দমা করে বাদীকে হয়রানি করবেন বলে হুমকি দেন।

মামলার বাদী ওই যৌতুক প্রদান করতে অস্বীকৃতি জানালে আসামি স্বামী-স্ত্রীর সম্পর্কের দাবি নিয়ে যেতে বারণ করেন। তাই ওই মামলার আসামি বাদীর কাছে বিয়ের সম্পর্ক ধরে রাখার শর্ত হিসেবে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে যৌতুক নিরোধ আইন ২০১৮-এর ৩ ধারার অপরাধ করেছেন।

উল্লেখ্য, ধর্ষণ এবং ভ্রুণ হত্যার অভিযোগে বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ৪ নভেম্বর ডাক্তার তৃণা ইসলাম একটি মামলা করেন। মামলাটি আগামী ২৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বিএনএ নিউজ/এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার