27.9 C
আবহাওয়া
৯:১৭ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক রিপোর্ট পেশ

রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক রিপোর্ট পেশ

রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক রিপোর্ট পেশ

বিএনএ: রাষ্ট্রপতি মো আবদুল হামিদের কাছে বার্ষিক প্রতিবেদন- ২০২২ পেশ করেছে আইন কমিশন।

সোমবার (২০ মার্চ) বঙ্গভবনে আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে প্রতিবেদন পেশ করে কমিশনের প্রতিনিধিদল।

রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এসময় কমিশনের সদস্য বিচারপতি আবু বকর সিদ্দিকী এবং বিচারপতি এ টি এম ফজলে কবীর উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপ্রধান বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইন প্রণয়নই যথেষ্ট নয়; প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ। তিনি আরো বলেন, তাই আইন প্রয়োগ করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হলে তা দূর করতে হবে।

রাষ্ট্রপতি দেশের বিদ্যমান আইন কানুন যুগোপযোগী ও মানুষের জন্য কল্যাণকর করতে উদ্যোগ নেওয়াার জন্য আইন কমিশনের প্রতি আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি