29 C
আবহাওয়া
১১:২৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ছেলেদের জন্য স্কুল খোলার ঘোষণা তালেবানের

ছেলেদের জন্য স্কুল খোলার ঘোষণা তালেবানের


বিএনএ বিশ্বডেস্ক : আফগানিস্তানে ছেলেদের জন্য মাধ্যমিক স্কুল খুলে দিয়েছে তালেবান সরকার। তবে মেয়েরা কবে ক্লাসে ফিরতে পারবে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

আফগানিস্তানে তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শনিবার থেকে ছেলেরা স্কুলে যেতে পারবে।সব শিক্ষক ও ছেলে শিক্ষার্থীকে স্কুলে আসতে হবে।

এদিকে, জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এই সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত মেয়েদেরকেও স্কুলে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
জানা গেছে, আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ের মেয়েরা ক্লাসে ফেরার অনুমতি পেয়েছেন। তবে তাদের জন্য আলাদা ব্যবস্থা ও ড্রেস কোড নির্ধারণ করা থাকবে।
গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় । এরপর এক মাস পেরিয়ে গেছে। রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে দেশটির অর্থনীতি ধসে পড়েছে, দেখা দিয়েছে খাদ্যসংকট। অর্থনীতির চাকা সচল করতে ও সাধারণ মানুষকে স্বাভাবিক জীবনে ফেরাতে চেষ্টা করছে তালেবানের নতুন সরকার।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত