24 C
আবহাওয়া
১১:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, আগস্টের প্রথম ১৭ দিনে এল ১৩ হাজার কোটি টাকা

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, আগস্টের প্রথম ১৭ দিনে এল ১৩ হাজার কোটি টাকা


বিএনএ ডেস্ক :শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ ব্যাপক হারে বেড়েছে। আগস্টের প্রথম দিকে পরিস্থিতির কারণে রেমিট্যান্স থমকে গেলেও শেখ হাসিনার পতনের পরদিন থেকে এই প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে।

সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এই চিত্র দেখা যায়।

চলতি আগস্টের প্রথম ১৭ দিনে দেশে বৈধপথে ১১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা হিসাবে) যার পরিমাণ ১৩ হাজার ৩৭৪ কোটি টাকার বেশি। অথচ মাসের প্রথম তিন দিন দেশে রেমিট্যান্স আসে মাত্র ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে হুন্ডিতে টাকা পাঠানোর ঘোষণা দিয়েছিল অনেক প্রবাসী। এতে হঠাৎ কমে যায় রেমিট্যান্সের গতি। ফলে টানা তিন মাস রেমিট্যান্স দুই বিলিয়নের বেশি এলেও জুলাইয়ে রেমিট্যান্স দুই বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার