23 C
আবহাওয়া
১:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ১০ সন্তান নিলে পুরষ্কার দেবেন পুতিন

১০ সন্তান নিলে পুরষ্কার দেবেন পুতিন


বিএনএ ডেস্ক: এখন থেকে যে নারী ১০টি বা তার চেয়ে অধিক সন্তান নেবেন তাঁকে ‘মাদার হিরোইন’ খেতাব দেয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি সেই নারীকে পুরস্কার হিসেবে নগদ অর্থও দেয়ার ঘোষণা দেন তিনি।

সিএনবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার জনসংখ্যা ক্রমবর্ধমান হারে কমছে। জনসংখ্যার এ নিম্নগামী প্রবণতা ঠেকাতে রুশ সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।

প্রকৃতপক্ষে, ‘মাদার হিরোইন’ খেতাবের শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। দেশটির তৎকালীন শাসক জোসেফ স্তালিন এ উদ্যোগ নিয়েছিলেন। ওই সময় দেশটির জনসংখ্যা হতাশাজনকভাবে কমে গিয়েছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯১ সালে এ প্রকল্প বাতিল করা হয়।

পুতিনের নতুন ঘোষণা অনুযায়ী, যেসব রুশ নারী ১০ বা তার বেশি সংখ্যক সন্তান জন্ম দেবেন তাদের সরকারের পক্ষ থেকে এককালীন ১০ লাখ রুবল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) পুরস্কার দেয়া হবে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা