23 C
আবহাওয়া
২:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পরিবারের পছন্দে বিয়ে করবেন শাকিব খান

পরিবারের পছন্দে বিয়ে করবেন শাকিব খান

শাকিব খান

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক শাকিব খান দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে বুধবার (১৭ আগস্ট) দেশে ফিরেছেন। আর এসেই হইচই ফেলে দেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে সারাদেশ থেকে ভক্তরা হাজির হন। তাদের ভালোবাসায় সিক্ত কিং খান। এয়ারপোর্ট থেকে গুলশানের বাসায় যান শাকিব খান।

এদিকে ছেলের দেশে ফেরার খবরে মা রেজিয়া বেগম শাকিবের পছন্দের নানা পদের খাবার রান্না করেন। এ তালিকায় ছিল টমেটো দিয়ে টেংরা মাছ, লাউশাক, চিংড়ি দিয়ে বরবটি এবং আলু দিয়ে গরুর মাংস।

বাসায় ফিরেই বাবা-মায়ের পা ছুঁয়ে সালাম করেন শাকিব। ছেলেকে বুকে জড়িয়ে ধরেন তারা। নায়কের ছোট বোন মনিও তার সন্তানদের নিয়ে ভাইকে দেখতে এসেছিলেন। বোনকেও জড়িয়ে ধরে আদর করেন শাকিব। এরপর সবাই মিলে দুপুরের খাবার খান।

এদিকে বাসায় ফিরে শাকিব গণমাধ্যমকে জানান, ‘পরিবার চাচ্ছে আমি সেটেল হই। আমার সুন্দর গোছানো কিছু হোক। এবার যা কিছু হবে, পরিবারের পছন্দেই হবে। এখন আর গোপনে কিছুই করব না। বিয়ে করলে ধুমধাম আয়োজনে সবাইকে জানিয়ে করব।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা