23 C
আবহাওয়া
১:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আমেরিকা গ্যাং স্টার ও গুণ্ডা: চীন

আমেরিকা গ্যাং স্টার ও গুণ্ডা: চীন


বিএনএ, বিশ্ব ডেস্ক : চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে গ্যাং স্টার এবং গুণ্ডা। তিনি মার্কিন ইন্দো-প্যাসিফিক কোঅর্ডিনেটর কার্ট ক্যাম্পবেলের এক মন্তব্যের জবাবে এ কথা বলেন।

ক্যাম্পবেল সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। তারা এটিকে তাইওয়ানের স্থিতাবস্থা পরিবর্তনের অজুহাত হিসেবে ব্যবহার করছে। তিনি আরও বলেছেন, আমেরিকার প্রতিক্রিয়া হবে ধৈর্যশীল ও কার্যকর। চীন উসকানিমূলক ও অস্থিতিশীল আচরণ করছে বলে তিনি দাবি করেন।

 

এর জবাবে চীনা মুখপাত্র আরও বলেছেন, আমেরিকা নিজের কাজকে গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরতে গ্যাং স্টারদের মতো খোড়া যুক্তি দিচ্ছে এবং গুণ্ডাদের মতো আচরণ করছে।

ওয়েন বিন বলেন, তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের জন্য আমেরিকা দায়ী। আমেরিকাই একচীন নীতি মেনে চলার বিষয়ে তার নিজের দেওয়া প্রতিশ্রুতি নিজেই লঙ্ঘন করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা