27.2 C
আবহাওয়া
১২:২২ পূর্বাহ্ণ - জুলাই ২০, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বকাপ ফাইনালের হসপিটালিটি প্যাকেজ টিকিটের দাম ৭৪ লাখ!

বিশ্বকাপ ফাইনালের হসপিটালিটি প্যাকেজ টিকিটের দাম ৭৪ লাখ!


বিএনএ, ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগেই টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনা থাকলেও ফাইনালকে ঘিরে সেই দাম এখন আরও বেড়েছে। শেষ মুহূর্তে ফাইনালের টিকিট বিক্রি হচ্ছে ১০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলারে।

শনিবার ফিফার অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটে গোলপোস্টের পেছনের গ্যালারির সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ছিল ৬ হাজার ৪১১ দশমিক ২৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়।

এরপর সবচেয়ে কম দামের টিকিটের মূল্যও প্রায় ১০ হাজার ডলারে পৌঁছে যায়। স্টেডিয়ামের আপার ডেকের কর্নার অংশের এসব টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা।

মাঠের কাছাকাছি আসনের টিকিট কিনতে গুনতে হচ্ছে প্রায় ১৬ হাজার ডলার। আর বিশেষ হসপিটালিটি প্যাকেজের টিকিটের মূল্য উঠেছে প্রায় ৬০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকার সমান।

এবারের ফাইনাল ঘিরে সমর্থকদের আগ্রহের বড় কারণ বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। পাশাপাশি এটি বিশ্বকাপে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ বলেও ধরা হচ্ছে।

ফাইনালে আর্জেন্টিনা খেলবে তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে। একই সঙ্গে ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের সুযোগও রয়েছে তাদের সামনে। সর্বশেষ ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুটি বিশ্বকাপ জিতেছিল।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ