24 C
আবহাওয়া
২:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চার আসনে উপ-নির্বাচন জুলাইয়ে

চার আসনে উপ-নির্বাচন জুলাইয়ে

চার আসনে উপ-নির্বাচন জুলাইয়ে

বিএনএ, ঢাকা : জাতীয় সংসদের শূন্য হওয়া লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচন আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে। বুধবার (১৯ মে) অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ৭৯তম বৈঠক শেষে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান।

তবে ভোটের তফসিল এখনো চূড়ান্ত হয়নি। ২৪ মে নির্বাচন কমিশনের বৈঠকে সময়সূচি ঠিক করা হবে।

মো. হুমায়ুন কবীর খোন্দকার জানান, স্থগিত ৩৭১টি ইউনিয়নসহ দেশের ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিষয়ে ২৪ মের কমিশন সভায় আলোচনা হবে।

নির্বাচন কমিশন সচিব বলেন, এ চারটি আসনে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। লকডাউন চলার কারণে সময়সূচী ঘোষণা করা হয়নি। আগামী ২৪ মে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এসব তারিখ ঠিক করা হবে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, শূন্য আসনে যেহেতু এসব উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তাই কমিশন এই চারটি আসনে জুলাই মাসে নির্বাচন আয়োজন হবে।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের তফসিল আগেই ঘোষণা হয়েছিল। তফসিল অনুযায়ী গত ১১ এপ্রিল এ আসনের উপ-নির্বাচনের কথা ছিল। কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা স্থগিত করা হয়। ফলে নতুন করে লক্ষ্মীপুর-২ আসনের তফসিল ঘোষণার প্রয়োজন পড়বে না। এই আসনের কেবল ভোটের তারিখ ঘোষণা করতে হবে। এছাড়া অন্য তিন আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!