24 C
আবহাওয়া
২:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় মৃত্যু আরও ৩৭ জনের, শনাক্ত ১৬০৮

করোনায় মৃত্যু আরও ৩৭ জনের, শনাক্ত ১৬০৮

করোনা, বিশ্বে প্রাণহানি ছাড়ালো ৪৫ লাখ ৬৬ হাজার

বিএনএ, ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ২৪৮ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৬০৮ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৮৩ হাজার ৭৩৭ জন।

বুধবার (১৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২০ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও এক হাজার ৬০৮ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার সাত দশমিক ৮৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ২৪ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯২৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ২৬ হাজার ১৩২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৭ লাখ ৫৫ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৬ শতাংশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!