30 C
আবহাওয়া
৭:৩৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে বিয়ের আসর থেকে পালালো বর-কনে

কর্ণফুলীতে বিয়ের আসর থেকে পালালো বর-কনে

কর্ণফুলীতে বিয়ের আসর থেকে পালালো বর-কনে

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাল্যবিয়ের প্রস্তুতির সময় ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে আসর থেকে পালিয়েছেন বর-কনে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ‘হল ২১’নামের কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, ইউএনও স্যারের কাছ থেকে চরপাথরঘাটায় একটি বাল্যবিয়ের খবর পেয়ে এলাকার ইউপি সদস্যকে মুঠোফোনে বিয়ে বন্ধ করার নির্দেশ প্রদান করি। এ খবর পেয়ে বিয়ের বর-কনে কমিউনিটি সেন্টার থেকে পালিয়ে যান।

তিনি আরও বলেন, মেয়ের বয়স কম হওয়ায় বিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। পরে দুই পরিবারের লোকজন স্থানীয় চেয়ারম্যানকে মুচলেকা দিয়ে বিয়ের আসর থেকে চলে যান।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা